লক্ষ্মীপুর প্রতিনিধি:
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুরের ৪টি সংসদীয় আসনে ২৪জন প্রার্থীর মাঝে প্রতিক বরাদ্ধ দেওয়া হয়েছে।
সোমবার (১০ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসনের হলরুমে রিটানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক অঞ্জন চন্দ্রপাল এ প্রতিক বরাদ্ধ দেন। এসময় উপস্থিত ছিলে জেলা নির্বাচন কর্মকর্তা সাদেকুল ইসলাম।
রিটানিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, লক্ষ্মীপুরের সংসদ নির্বাচনে ৪টি আসনের জোট-মহাজোটের দলীয় প্রতিক ও বরাদ্ধকৃত প্রতিকে নির্বাচন করবেন যারা, লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে দলীয় নৌকা প্রতিকে নির্বাচন করবে আনোয়ার খান (আওয়ামীলীগ), ও বিএনপি জোটের (ঐক্যফ্রন্ট) ধানের শীর্ষ প্রতিকে আছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি(এলডিপি) মো. শাহাদাত হোসেন সেলিম। এছাড়াও ‘আম প্রতিক বরাদ্ধ পেয়েছেন ন্যাশনাল পিপল্স পার্টি (এনপিপি)’র মোশারফ হোসেন, ‘কাঠাল’ প্রতিকে আলমগীর হোসেন (জাতীয় পার্টির), ‘হাতপাখা’ প্রতিকে মো. রফিকুল ইসলাম (ইসলামী আন্দোলন বাংলাদেশ), ‘টেলিভিশন’ প্রতিকে মো. সিরাজ মিয়া (বিএনএফ) এবং ‘হারিকেন’ প্রতিকে নির্বাচন করবেন রেজাউল করিম (মুসলীমলীগ)।
লক্ষ্মীপুর-২( সদর আংশিক ও রায়পুর) দলীয় ‘ধানের শীষ’ ও লাঙ্গল প্রতিকে মো. আবুল খায়ের ভূইঁয়া (বিএনপি) ও মোহাম্মদ নোমান (জাতীয় পার্টি) নির্বাচন করবেন। এছাড়াও ‘আপেল’ প্রতিকে মোহাম্মদ শহিদ ইসলাম (স্বতন্ত্র), ‘চেয়ার’ প্রতিকে মো হেলাল উদ্দিন (ইসলামী ফ্রন্ট বাংলাদেশ), ‘হারিকেন’ মার্কা প্রতিকে শেখ ফায়েজ উল্যাহ শিপন (বাংলাদেশ মুসলীম লীগ) এবং ‘হাতপাখা’ প্রতিকে আছেন শাহজাহান পাটোয়ারী (ইসলামী আন্দোলন বাংলাদেশ)।
লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে একেএম শাহজাহান কামাল (আওয়ামীলীগ), ও শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী (বিএনপি) দলীয় নৌকা ও ধানের শীর্ষ প্রতিকে নির্বাচন করবেন। এছাড়াও ‘হাতপাখা’ প্রতিকে মো. ইব্রাহিম (ইসলামী আন্দোলন বাংলাদেশ), ‘আম’ প্রতিকে সেলিম মাহমুদ (এনপিপি) এবং কাঠাল মার্কা প্রতিক পেয়েছেন নুর মোহাম্মদ (বাংলাদেশ জাতীয় পার্টি)।
লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আ স ম আবদুর রব (জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি) ) ও আবদুল মন্নান (বিকল্পধারা) ঐক্যফ্রন্ট ও মহাজোটের প্রতিক ‘ধানের শীষ’ ও ‘নৌকা’ মার্কা প্রতিকে নির্বাচন করবেন। এ আসন থেকে আরো ‘কাঠাল’ প্রতিক আবদুর রাজ্জাক চৌধুরী (বাংলাদেশ জাতীয় পার্টি), ‘মই’ প্রতিকে মিলন কৃষ্ণ মন্ডল (বাসদ), ‘তারা’ প্রতিকে তানিয়া রব (জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)), ‘হাতপাখা’ প্রতিকে মো. শফিকুল ইসলাম (ইসলামী আন্দোলন বাংলাদেশ)।
জেলা রিটানিং কর্মকর্তা ও লক্ষ্মীপুর জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল বলেন, দলীয় ও বরাদ্ধকৃত প্রতিকেই প্রার্থীরা স্ব স্ব আসনে থেকে আগামী ৩০ ডিসেম্বরে নির্বাচনে অংশগ্রহণ করবেন। ওইদিন জেলার ৪৪৬টি ভোট কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সাধারণ ভোটারদের ভোটগ্রহণ করা হবে।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.