সাজ্জাদ হোসেন,চট্টগ্রাম প্রতিনিধি।।
চট্টগ্রামে চালু হলো এক মিনিটের বাজার। করোনাভাইরাস সংক্রমণে কর্মহীন হয়ে পড়া অসহায় ও দুঃস্থ পরিবারগুলোর মধ্যে বিনামূল্যে চাল ও সবজি বিতরণ করতে সেনাবাহিনী চালু করেছে এই বাজার। সরাসরি প্রান্তিক কৃষকের কাছ থেকে ন্যায্য মূল্যে সবজি কিনে আনা হয়েছে এই বাজারে। তা পৌঁছে যাচ্ছে উপার্জনহীন হয়ে পড়া পরিবারগুলোর কাছে। এর ফলে গ্রামীণ অর্থনীতি সচেল থাকবে বলে মনে করছেন সেনা কর্মকর্তারা।
সেনাবাহিনীর বিজ্ঞপ্তিতে জানানো হয়, সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের জিওসি ও চট্টগ্রামের এরিয়া কমান্ডার মেজর জেনারেল এস এম মতিউর রহমানের নির্দেশনায় নগরীর জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদ ময়দানে এই বাজার চালু হয়েছে।
বুধবার (১৩ মে) সকাল ১০টায় ‘বিনামূল্যে এক মিনিটের বাজারের’ উদ্বোধন করেন সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তানভীর মাজহার সিদ্দিকী।
বাজাড়জুড়ে টেবিলে সাজানো ছিল চাল এবং বিভিন্ন ধরনের সবজি। ছিল মাস্ক-সাবানও। বাজারে ঢোকার সময় সবাইকে আগে সাবান দিয়ে হাত ধুয়ে জীবাণুমুক্ত হতে হয়েছে। এরপর প্রথম টেবিলেই রাখা ছিল মাস্ক এবং বাজারের ব্যাগ। বাকি সব টেবিলে সাজানো নানা ধরনের সবজি। লোকজন নিজেদের পছন্দমতো সবজি ব্যাগে ভরে নিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.