রাকিবুল হাসান,কুমিল্লা বিশ্ববিদ্যালয়।।
রমজানের দিনগুলো খুব দ্রুত চলে যাচ্ছে। রমজান সবার জন্য শান্তির বার্তা নিয়ে আসে, তবে যুবকদের সংশোধনের জন্য রমজান বিশেষ গুরুত্ব রাখে। জাতির মেরুদন্ড হচ্ছে যুবসমাজ।
আজকের তরুণ সমাজ আগামীদিনের দেশ ও জাতির কাণ্ডারি। যে জাতির যুব সমাজ যত দক্ষ এবং উন্নত চরিত্রের অধিকারী সে জাতি তত বেশি দ্রুত উন্নতির উচ্চ শিখরে পৌঁছতে পারে। রমজানের রোজার রাখার ফলে একজন যুবক হতে পারে দেশ,জাতি ও সমাজের আর্দশ।তাই তো রমজান হতে পারে যুবকদের সংশোধনের আলোকবর্তিকা।
মহানবী হযরত মুহাম্মদ(সাঃ)যৌবনের দিনগুলো আল্লাহর ধ্যানে মগ্ন থাকতেন।আমরা যারা যুবক রয়েছি,আমাদের জন্য মহান আল্লাহ রাব্বুল আলামীনকে লাভ করার বিশেষ একটি মাস রমজান।যুবকরা রমজানের আলোয় আলোকিত হলে সমাজ থেকে অনাচার পাপাচার চলে যাবে।
যে রমজান চলে যাচ্ছে জীবনে দ্বিতীয়বার তা ফিরে না আসার সম্ভাবনাই বেশি।রমজানের যে দিনগুলো বাকি আছে মহান আল্লাহ তা'লার কাছে অতীতের সব পাপের জন্য ক্ষমা চাইতে হবে।
যৌবনের ইবাদত কে আল্লাহ তা'লা অনেক বেশি মূল্য দিয়ে থাকেন। আল্লাহ তা'লা অপেক্ষায় থাকেন কোন যুবক তাঁর নৈকট্য পাওয়ার জন্য বাসনা করে।বিশেষ করে পবিত্র রমজানে যুবকদের প্রতি আল্লাহর দৃষ্টি আরো বেশি থাকে।
তাই যুবকদের উচিত রমজানে আল্লাহর ভালোবাসা লাভ করার সর্বোচ্চ চেষ্টায় রত হওয়া।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.