মোঃমাসুদ পারভেজ,বাগেরহাট প্রতিনিধি।।
বাগেরহাটের সদর উপজেলার বৈটপুর বাজার এলাকায় জুমার নামাজ পড়তে যাওয়ার সময় দ্রুতগামী মোটর সাইকেলের ধাক্কায় সোহরাব হোসেন (৮৫) নামের এক বৃদ্ধের মৃত্যু ঘটেছে। মৃত সোহরাব হোসেন বেমরতা ইউনিয়নের বৈটপুর গ্রামের রফিক শেখ ও জাহিদ শেখ (পাগলা জাহিদ) এর পিতা।এলাকায় আমিন সোহরাব নামেও পরিচিত। আগে বাঁশ কেনা বেচার ব্যবসা করতো বলে জানাযায়।
ঘটনাস্হলে উপস্হিত ব্যক্তিরা জানায়, আনুমানিক দুপুর ১২.৪৫ নাগাদ বৃদ্ধ সোহরাব বাগেরহাট খুলনা মহাসড়ক পার হয়ে বৈটপুর বাজার জামে মসজিদে নামাজের জন্য যাচ্ছিলেন এ সময় দ্রুতগামী মোটর সাইকেলটি বৃদ্ধকে চাপা দিয়ে দেয়।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন জানায়,মোটর সাইকেল এর ড্রাইভার একই এলাকার গাছ ও মুদি ব্যাবসায়ী হেরেম শেখের ছোট ছেলে আল-আমীন শেখ।
উপস্হিত জনগন বলেন,সোহরাবকে চাপা দিয়ে মোটর সাইকেল নিয়ে ওই যুবক তৎক্ষনাত পালিয়ে যায়।স্হানীয়দের অভিযোগ ওই যুবক প্রায়ই উশৃঙ্খলভাবে মোটর সাইকেল চালায়।
জানা যায়,আহত অবস্হায় সোহরাব শেখ কে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ২৫০ শয্যা হাসপাতালে প্রেরন করেন,কিন্তু পথেই তার মৃত্যু ঘটে।
বাগেরহাট মডেল থানার ওসি মাহাতাব উদ্দিন জানায়,খবর পেয়ে পুলিশ ঘটনাস্হল পরিদর্শন করেছে। কিন্তু কোন মামলা দায়ের করেনি নিহতের পরিবার।যদি মামলা করে আমরা আইনি ব্যবস্হা নেব।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.