চাটখিল(নোয়াখালী)প্রতিনিধি।।
চাটখিল উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ড. সালেহ আহমদ ভূইয়া করোণায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন । তিনি কামালপুর হাশেম উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র।
সোমবার(০১জুন)সকাল ১০টায় মিরপুর-২ উনার নিজ বাসায় মৃত্যুবরন করেন।
মরহুম সালেহ আহমেদ ভূঁইয়া (এফসিএমএ,এফসিএস,এফসিএফসি, এফসিজিএ) সাবেক নির্বাহী পরিচালক আইসিএমএবি ও সাবেক ব্যবস্থাপনা পরিচালক বাংলাদেশ টেক্সটাইল কর্পোরেশন এবং বর্তমান সাফস এ্যাডুকেশন ফাউন্ডেশনের চেয়ারম্যান ছিলেন।
চাটখিলের এই সন্তান ৫নং মোহাম্মদপুর ইউনিয়নের হরিপুর ভূইয়া বাড়িতে জন্মগ্রহণ করেন। তার পিতা আবদুল হাকিম। মৃত্যুকালে তিনিদুই মেয়ে রেখে যান৷
তার মৃত্যুতে চাটখিল উপজেলা ও মোহাম্মদপুর ইউনিয়নের বিভিন্ন শ্রেণীর ব্যক্তিবর্গ ও সংগঠন শোক প্রকাশ করেন।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.