চাটখিল(নোয়াখালী)প্রতিনিধি।।
চাটখিল উপজেলার মোহাম্মদ পুর গ্রামের ওমর আলী কয়াল বাড়িতে বুধবার(১ জুলাই) দিবাগত রাত ১:৩০ সময়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, এতে একটি অটোরিকশা ৩ টি ঘর সম্পন্ন এবং দুটি ঘর আংশিক পুড়ে যায়, ক্ষতিগ্রস্থ পরিবার গুলো ৩০ লক্ষাধীক টাকার ক্ষয়-ক্ষতি দাবী করেন।
স্থানীয় বাসিন্দা জহিরুল ইসলাম জানান, বুধবার দিবাগত রাত আনুমানিক ১:৩০ মিনিটের সময়ে ঐ বাড়ির মিজানের ভগ্নিপতি মহিন উদ্দিন, আবদুল বারেক এর ঘরে আগুন জ্বলছে দেখে চিৎকার দিলে এলাকার সবাই এসে আগুন নিভানোর চেষ্টা করে, এসময় আগুন পাশের জবেদ উল্যা, বাবুল, রকি,জাহাঙ্গীর এর ঘরে ছড়িয়ে পড়ে।
চাটখিল ফায়ার সার্ভিস খবর পেয়ে রাত ২:৩০ সময় ঘটনার স্থলে গিয়ে প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.