
মোঃমাসুদ পারভেজ,বাগেরহাট প্রতিনিধি।।
বাগেরহাটের মোংলায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন আরও ৯ জন। এ পর্যন্ত করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো মোট ৩২ জন।
মোংলা উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জীবিতেশ বিশ্বাস বলেন, বুধবার (১৫ জুলাই) আরও ৯ জন করোনা আক্রান্তের রিপোর্ট এসেছে। এর মধ্যে উপজেলার সমাজ সেবা কর্মকর্তা এস এম মাসুদ রানা(৩২) রয়েছেন ।
অন্যরা হলেন মোঃ শরিফুল(৪৫), মোঃ কুদ্দুস (৪৩), মোঃ ফজলুল (৪২), জাফর (৪৫), জামাল (৩৫), এরা মোংলা ইপিজেড এ কর্মরত আছেন এবং বুড়িরডাঙ্গার আবুল হোসেন(৪৭)শিকারীর মোড় লাভলী(৩৪) আজমিরা (৫১) মালগাজী গ্রাম। এ পর্যন্ত মোংলায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩২ জনে।এবং সুস্হ হয়েছে ১১ জন।
মোংলা উপজেলা সমাজ সেবা অফিসার এস এম মাসুদ রানা করোনায় আক্রান্তের সত্যতা স্বীকার করে বলেন, আমার গায়ে কয়েক দিন ধরে জ্বর থাকায় আমি করোনা টেস্ট করাই। আমার ফলাফল পজেটিভ এসেছে।কিন্তু বর্তমানে আমি আগের থেকে অনেক সুস্থ আছি। জ্বরও কমে গেছে। নমুনা দেয়ার পর থেকেই আমি কোয়ারান্টাইনে আছি।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.