প্রিন্ট এর তারিখঃ জুন ১, ২০২৬, ২:৩৭ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২১, ২০২০, ৫:৩৩ এ.এম
‘পরিবেশের ভারসাম্য রক্ষা করেই কাজ করতে হবে’ : প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক।।
দেশের অর্থনীতি কৃষিনির্ভর উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শিল্পায়ন ও খাদ্য নিরাপত্তা অর্জনে পরিবেশের ভারসাম্য রক্ষা করেই কাজ করতে হবে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে বাংলাদেশ ইকনোমিক জোনস অথরিটি বেজা'র গভর্নিং বডির সভায় এ কথা বলেন তিনি।
সকাল সাড়ে ১০টায় ভার্চুয়াল পরিসরেই আয়োজিত হয় বেজা'র গভর্নিং বডির সপ্তম সভা ৷ এতে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৷
এছাড়া, প্রধানমন্ত্রীর কার্যালয় ও মন্ত্রিপরিষদ বিভাগ থেকে অনলাইনে অংশ নেন সংশ্লিষ্ট মন্ত্রী ও বোর্ডের অন্যান্য সদস্যরা ৷ এ সময় অর্থনৈতিক অঞ্চলে দেশি-বিদেশি বিনিয়োগ ত্বরান্বিত করতে দিক নির্দেশনা দেন সরকার প্রধান।
তিনি বলেন, দ্রুত শিল্পায়ন নিশ্চিত করতে গিয়ে যেন কোনভাবেই কৃষিজমি নষ্ট না হয়, সেদিকে বিশেষ নজর দিতে হবে।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.