হিলি প্রতিনিধি:
দিনাজপুরের হিলিতে মাদক বিরোধী অভিযানে ব্যাটারী চালিত ভ্যানগাড়িতে ৪৬ বোতল ফেনসিডিলসহ ভ্যান চালক জিয়াউর রহমান (৩৮) কে আটক করছে পুলিশ।
আটককৃত আসামি হিলির বৈগ্রামের মৃত ছাদেক আলির ছেলে ।
আজ রোববার(২৩ আগস্ট) সকাল ৯ টায় হিলির ছোট ডাঙ্গাপাড়া পাকা রাস্তা উপর থেকে ভ্যানগাড়িতে ৪৬ বোতল ফেনসিডিলসহ তাকে আটক করা হয়।
হাকিমপুর থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ জানান, সকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ভ্যানের করে ফেনসিডিল পাচার হচ্চে। এমন সংবাদ পেয়ে পুলিশ সদস্যরা ছোট ডাঙ্গাপাড়ায় অভিযান চালিয়ে ব্যাটারী চালিত ভ্যানগাড়িতে ৪৬ বোতল ফেনসিডিলসহ জিয়াউরকে হাতেনাতে আটক করা হয়।
আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের পূর্বক দিনাজপুর জেলহাজতে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.