প্রিন্ট এর তারিখঃ জুন ১, ২০২৬, ৪:৪২ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২৪, ২০২০, ৬:৪৮ পি.এম
চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উদ্যোগে গাছের চারা বিতরণ

সাজ্জাদ চৌধুরী,চট্টগ্রাম প্রতিনিধি।।
চট্টগ্রাম নগরীর ১ নং দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ড, ২ নং জালালাবাদ ওয়ার্ড, ৩ নং পাঁচলাইশ ওয়ার্ড চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উদ্যোগে গাছের চারা বিতরণ কর্মসূচি পালিত হয়েছে।
আজ সোমবার(২৪ আগস্ট) সকাল থেকে নগর আওয়ামী লীগ ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন, উপদেষটা শফর আলী, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মসিউর রহমান চৌধুরী, সাংস্কৃতিক সম্পাদক আবু তাহের, যুব ও ক্রীড়া সম্পাদক দিদারুল আলম চৌধুরীসহ নেতৃবৃন্দ তিনটি ওয়ার্ড পরিক্রমার মাধ্যমে এই বৃক্ষরাজী বিস্তার কর্মকাণ্ড শুরু করেন।
প্রতি ওয়ার্ডে ২০০ টি করে গাছের চারা রোপণ করা হচ্ছে। সামাজিক সংগঠন "স্বনির্ভর ফাউন্ডেশন " এই কর্মসূচি বাস্তবায়নে কাজ করবে।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.