অনলাইন ডেস্ক।।
বহুল প্রত্যাশিত পদ্মা সেতুর নির্মাণকাজ ২০২১ সালের মধ্যে শেষ হওয়ার কথা থাকলেও মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে প্রকল্পটি বাস্তবায়ন হতে ২০২২ সাল পর্যন্ত সময় লাগবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
বুধবার ( ২৬ আগস্ট) বিকেলে সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা শেষে অনলাইন ব্রিফিংয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা জানান।
ক্রয় সংক্রান্ত মন্ত্রীসভা কমিটির বৈঠকে বর্ধিত করা হয় পদ্মা সেতু প্রকল্পের মূল সেতু ও নদী শাসন কাজের মেয়াদ। এ বাবদ ব্যয় হবে ৩৪৮ কোটি ১ লাখ টাকা। মূল সেতুর নির্মাণ কাজ শেষ হয়েছে ৮৯ ভাগ, নদী শাসন সম্পন্ন হয়েছে ৬৫ ভাগ। আর সার্বিকভাবে সেতু নির্মাণ কাজ শেষ হয়েছে ৭৪ ভাগ।
অর্থমন্ত্রী জানান, নির্মাণকাজে সময় বেশি লাগায় প্রকল্পের মূল সেতু এবং নদী শাসনের কাজ তদারকির জন্য পরামর্শক সংস্থার মেয়ার আরো ৩৪ মাস বাড়ানোর প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে। এজন্য সরকারের ৩৪৮ কোটি এক লাখ ৩২ হাজার টাকা ব্যয় হবে।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.