প্রিন্ট এর তারিখঃ জুন ২৮, ২০২৬, ৫:৫৩ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ৩০, ২০২০, ৬:৪৭ পি.এম
সোনাইমুড়ীতে গাঁজাসহ দুই নারী আটক

নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীর সোনাইমুড়ী থেকে তিন কেজি গাঁজাসহ দুই নারীকে আটক করেছে পুলিশ।
রোববার (৩০ আগস্ট) বেলা ১১:২০ মিনিটের সময় উপজেলার সোনাইমুড়ী বাজার থেকে তাদেরকে আটক করা হয়।
আটকৃতরা হলো সোনাইমুড়ীর দেওটি ইউনিয়নের রুহুল আমিন নগরের বাকের ভূঞা বাড়ির বদু মিয়ার স্ত্রী মনোয়ারা বেগম (৪৩) এবং একই বাড়ির সফি মিয়ার স্ত্রী হনুফা বেগম (৪০)।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গিয়াস উদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সোনাইমুড়ী বাজারের প্রবেশ পথে অভিযান চালিয়ে তিন কেজি গাঁজাসহ ওই দুই নারীকে আটক করা হয়।
তারা দীর্ঘদিন থেকে মাদক ব্যবসার সাথে জড়িত। আটক দুই নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.