রিফাত ইসলাম,বশেমুরবিপ্রবি প্রতিনিধি।।
দায়িত্বভার গ্রহণের পর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পন করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. এ কিউ এম মাহবুব।
আজ রবিবার (০৬ সেপ্টেম্বর) বেলা ১২টা নাগাদ বিশ্ববিদ্যালয়ে পৌঁছে শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে বঙ্গবন্ধুর সমাধির বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।
পুষ্পস্তবক অর্পন শেষে তিনি কিছুক্ষন নীরবে দাঁড়িয়ে জাতির জনকের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন এবং ১৫ আগস্টে নিহত বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করেন।
এসময় তিনি বঙ্গবন্ধু সম্পর্কে বলেন, "আমি সর্বোপরি বঙ্গবন্ধুর আত্মার শান্তি কামনা করি। তিনি অনন্যসাধারণ এবং প্রতিশীল বিশ্ববরেণ্য একজন নেতা ছিলেন । তিনি বিশ্বের স্বাধীনতাকামী মানুষের কণ্ঠস্বর ও পথিকৃৎ।"
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.