রিফাত ইসলাম,বশেমুরবিপ্রবি প্রতিনিধি:
গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(বশেমুরবিপ্রবি
গত ২সেপ্টেম্বর মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক আদেশক্রমে শিক্ষা মন্ত্রনালয়ের এক প্রজ্ঞাপনে তিনি সুপারিশকৃত হন, আজ ৬সেপ্টেম্বর রবিবার সকাল ১০:৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের নিজ অফিস কক্ষে ভাইস চ্যান্সেলর’র নিয়োগ পত্রে স্বাক্ষর করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ভূগোল ও পরিবেশ বিজ্ঞান’ বিভাগের প্রফেসর ড.এ.কিউ.এম. মাহবুব।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন এবং ইতিহাস বিভাগের বিভাগীয় অনুমোদন নিয়ে সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি জানান, "ভাইস চ্যান্সেলর পদে যোগদান করে তিনি বিশ্ববিদ্যালয়ের সকল অনিয়ম এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে কাজ করে যাবেন।"
তিনি আরো জানান, "ইতিহাস বিভাগের বিশ্ববিদ্যালয়ে বিভাগীয় অনুমোদন আনায়নে সর্বোচ্চ চেষ্টা করব।
২০১৭-১৮ সেশন থেকে ২০১৯-২০ সেশনে বিশ্ববিদ্যালয়ে ইতিহাস বিভাগে শিক্ষার্থী’রা ভর্তি হয়। কিন্তু ইউজিসি কর্তৃক তাদের কোন স্বীকৃতি না থাকায় শিক্ষার্থীদের জীবন অনেকটা অবজ্ঞায় পরিনত হয়ে যাচ্ছে। গত তিন সেশনে শিক্ষার্থীরা ভর্তি হলেও তাদের নেই কোন বিশ্ববিদ্যালয় বিভাগীয় স্বীকৃতি। শিক্ষার্থীরা প্রজ্ঞাপন এবং তাদের মেধানুযায়ী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে, এতে তাদের কোন দোষ নেই, দোষ প্রশাসনের। প্রশাসনের গাফলতির কারনে এতজন শিক্ষার্থীর ভবিষ্যৎ নষ্ট হতে দেওয়া যাবে না।"
এবিষয়ে পরবর্তী পদক্ষেপ হিসেবে তিনি ইউজিসি'র চেয়ারম্যান কাজী শহীদুল্লাহর সাথে আলোচনা করবেন এবং ইতিহাস বিভাগকে বিশ্ববিদ্যালয়ে অনুমোদনে সর্বোচ্চ চেষ্টা করবেন সাংবাদিকদের জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.