অনলাইন ডেস্ক।।
মার্কিন আসন্ন নির্বাচনের ডেমোক্র্যাট দলের প্রেসিডেন্ট জো বাইডেন জনপ্রিয়তার দিক দিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চেয়ে ১২ পয়েন্ট বেশি পেয়ে এগিয়ে রয়েছেন।
চলতি মাসের ৩ থেকে ৮ তারিখ পর্যন্ত পরিচালিত এই জরিপে দেখা যায়- জো বাইডেন পেয়েছেন শতকরা ৫২ শতাংশ ভোটারের সমর্থন, সেখানে ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ৪০ ভাগ সমর্থন।
এর বাইরে শতকরা ৩ ভাগ ভোটার জানিয়েছেন, তারা অন্য কোনো প্রার্থীকে ভোট দেবেন। শতকরা ৫ ভাগ ভোটার জানিয়েছেন- তারা এখনও সিদ্ধান্তহীনতায় রয়েছেন, নির্বাচনে কাকে ভোট দেবেন তা ঠিক করেন নি। বুধবার এ জরিপ ফলাফল প্রকাশ হয়েছে।
জরিপ ফলাফলে যে ৫ ভাগ ভোটার ভোট দেয়ার ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত নেন নি বলে জানিয়েছেন তারা সবাই যদি ট্রাম্পকে সমর্থন দেন তাহলেও বাইডেনের সঙ্গে জনপ্রিয়তায় কুলিয়ে উঠতে পারবেন না।মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হতে যখন দুই মাসেরও কম সময় হাতে রয়েছে তখন এই জরিপ ফলাফল প্রকাশিত হলো। আগামী ৩ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.