নিজস্ব প্রতিনিধি।।
লক্ষ্মীপুরের রামগতিতে চুরি মামলার ওয়ারেন্টভূক্ত ২ আসামীকে গ্রেফতার করেছে পুলিশ ।
বুধবার(১৬ সেপ্টেম্বর) তাদের গ্রেফতার করে রামগতি থানা পুলিশ।
বুধবার রামগতি থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ সোলাইমান মহোদয়ের দিক-নির্দেশনায় এএসআই/শিমুল দাস, এএসআই/রাসেল মিত্র সংগীয় ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে জিআর-৭৮/২০, রামগতি থানার মামলা নং-১২, তারিখ-১৩/০৬/২০২০ইং, ধারা-৩৭৯/৪১১ দঃবিঃ মামলার ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী ১। মোঃ বশির(২৭), পিতা-মোঃ নিজাম উদ্দিন, সাং-চর হাসান হোসেন, পরান কারীগো বাড়ী, ০৯নং ওয়ার্ড, ২। মোঃ রাহিম প্রঃ রায়হান(২৭), পিতা-মৃত মোস্তফা, সাং-বালুরচর, সুজনগ্রাম, হাওলাদার বাড়ী, ০৩নং ওয়ার্ড, ০৪নং চর আলেকজান্ডার ইউপি,উভয়থানা-রামগতি, জেলা-লক্ষ্মীপুরদ্বয়কে গ্রেফতার করিয়া বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.