নিজস্ব প্রতিনিধি ।।
লক্ষ্মীপুরে জেলার অপরাধ নিয়ন্ত্রণ বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।সভায় জেলার আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ, অবৈধ মাদকদ্রব্য, অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্টভুক্ত সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার নিয়ে পর্যালোচনা করা হয়।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর)লক্ষ্মীপুর পুলিশ সুপারের কার্যালয়ের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশ চট্টগ্রাম রেঞ্জের সম্মানিত ডিআইজি জনাব মোঃ আনোয়ার হোসেন, বিপিএম(বার), এবং অত্র জেলার পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান পিপিএম-সেবা মহোদয়।
সভায় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) জনাব মোঃ রিয়াজুল কবির, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) জনাব মংনেথোয়াই মারমা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মিমতানুর রহমান পিপিএম, সিনিয়র সহকারী পুলিশ সুপার (রামগতি সার্কেল) জনাব মারুফা নাজনীন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (রায়পুর সার্কেল) জনাব স্পিনা রানী প্রামাণিক এবং ফাঁড়ি ও তদন্তকেন্দ্রের ইনচার্জ সহ সকল থানার অফিসার ইনচার্জগন।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.