মুজাহিদুল ইসলাম, লক্ষ্মীপুর ।।
লক্ষ্মীপুর জেলা যুবলীগের আয়োজনে ২৫ শে সেপ্টেম্বর শুক্রবার বাদ আসর লক্ষ্মীপুর জেলা সদর, ২ নং দক্ষিণ হামছাদী ইউনিয়ন, নন্দনপুর ঈদগাহ ময়দানে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৪ তম জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ আয়োজন করা হয়।
উক্ত দোয়া ও মিলাদ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা যুবলীগের সভাপতি ও লক্ষ্মীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সালাউদ্দিন টিপু।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন, লক্ষ্মীপুর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবদুল আল মামুন, লক্ষ্মীপুর জেলা পরিষদের সদস্য সাখাওয়াত হোসেন আরিফ, লক্ষ্মীপুর রায়পুর উপজেলা পরিষদের সদস্য মামুন বিন জাকারিয়া সহ জেলা উপজেলা এবং সাবেক যুবলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৭৪ তম জন্মদিন উপলক্ষে অনুষ্ঠানে অতিথিরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের জন্য দোয়া চান।
লক্ষ্মীপুর জেলা পরিষদের সদস্য সাখাওয়াত হোসেন আরিফ প্রধানমন্ত্রী দীর্ঘায়ু কামনা করে সকল মুসলিমদের কাছে দোয়া চেয়েছেন। এসময় তিনি বলেন, লক্ষীপুরের যুবলীগ প্রধানমন্ত্রী দিকনির্দেশনা মতে কাজ করে আসছেন এবং ভবিষ্যতেও প্রধানমন্ত্রী দিক নির্দেশনা অনুযায়ী কাজ করে যাবে ইনশাআল্লাহ।
পরিশেষে ২ নং দক্ষিণ হামছাদী ইউনিয়ন যুবলীগের সার্বিক সহযোগিতায় উপস্থিতি মুসল্লিদের মাঝে বিরানির প্যাকেট বিতরণ করা হয়।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.