
তিনি চাটখিল উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি, মোহাম্মদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং উপজেলার পথিতযশা রাজনীতিবীদ বীর মুক্তিযোদ্ধা মরহুম আতিক উল্যা বিএসসি'র সন্তান। তার বাবা আতিক উল্যা বিএসসি ঐতিহ্যবাহী স্কুলটি প্রতিষ্ঠাসহ ১৯৭১ সাল থেকে মৃত্যুর আগ পর্যন্ত সভাপতির দায়িত্বরত ছিলেন এবং চাটখিলের উত্তর অঞ্চলে শিক্ষা বিস্তারে ব্যাপক ভূমিকা রেখেছিলেন। বাবার উত্তরসরী হিসেবে বাহালুলের এই দায়িত্ব গ্রহনে ওই এলাকার মানুষ সন্তোষ প্রকাশ করছেন এবং তাকে অভিনন্দন জানাচ্ছেন।
খোঁজ নিয়ে জানা যায়, মরহুম বাবার আদর্শকে আকড়ে ধরে বাহালুল আওয়ামী লীগের রাজনীতিতে ও সমাজ সেবায় নিজেকে উৎস্বর্গ করেছেন এবং স্থানীয় নেতা কর্মী তথা এলাকাবাসীর বিপুল সমর্থনে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী তিনি।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.