
মোঃমাসুদ পারভেজ,বাগেরহাট প্রতিনিধিঃ
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার ৭৪ তম জন্মদিন উপলক্ষে মুক্তিযুদ্ধ প্রজন্ম কমান্ড সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদ এর কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সভাপতি নয়ন মোড়ল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজপথ থেকে বেড়ে ওঠা বাগেরহাটের কৃতি সন্তান ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী শেখ হুমায়ুন কবির। ফকিরহাট উপজেলা যুবলীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বর্তমান উপজেলা আওয়ামী লীগের সহ দপ্তর সম্পাদক দাউদ হায়দার বাবু।
এছাড়া আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সংসদ এর যুগ্ম মহাসচিব নাজমুল ইসলাম,ফকিরহাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি ফারুক হাসান , আনন্দ টিভি বাগেরহাট জেলা প্রতিনিধি ও ফকিরহাট উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শিহাব উদ্দিন রুবেল,সাগর, নয়ন ও স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
ও ফকিরহাট উপজেলা ছাত্রলীগের আহবায়ক কমিটির সদস্য মাহমুদ হাসান, বাহিরদিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সেলিম রেজা খোকন, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন।
অনুষ্ঠানে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্যের কামনা করেন উপস্থিত অতিথিবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.