প্রিন্ট এর তারিখঃ জুন ১, ২০২৬, ১:৩৫ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৯, ২০২০, ৭:৩৩ পি.এম
চাটখিলে ভোক্তা অধিকারের অভিযানে হোটেল ও বেকারীর জরিমানা

চাটখিল(নোয়াখালী)প্রতিনিধিঃ
নোয়াখালীর চাটখিলের খিলপাড়া বাজারে ভোক্তা অধিকারের অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরী ও বাসি খাবার বিক্রির অভিযোগে ম্যাক্স হোটেলকে ৩০ হাজার টাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশে বিস্কুট তৈরী ও রং মেশানোর অভিযোগে আল্লাহর দান বেকারীকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।
মঙ্গলবার ( ২৯ সেপ্টেম্বর) দুপুরে ভোক্তা অধিকারে নোয়াাখালীতে দায়িত্বরত সহকারী পরিচালক কাউছার মিয়ার নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.