প্রিন্ট এর তারিখঃ জুন ১, ২০২৬, ১২:২২ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৯, ২০২০, ৭:২৯ পি.এম
সাতক্ষীরায় সীমান্তে অভিযান চালিয়ে ১০টি স্বর্ণের বারসহ এক চোরাকারবারি আটক

শেখ আল মামুন,সাতক্ষীরা প্রতিনিধি ।।
সাতক্ষীরার বৈকারী সীমান্তে অভিযান চালিয়ে ১০টি স্বর্ণের বারসহ সাব্বির হোসেন (১৮) নামে এক চোরাকারবারিকে আটক করেছে বিজিবি।
স্বর্ণের বারগুলো ছাড়াও এসময় সাব্বিরের ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। সাব্বির হোসেন সাতক্ষীরা সদর উপজেলার বৈকারী ইউনিয়নের ছয়ঘরিয়া গ্রামের হারুন-অর-রশিদের ছেলে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বৈকারী বিওপির টহল কমান্ডার সুবেদার অনিত কুমার কুন্ডুর নেতৃত্বে একটি বিজিবির একটি টহল দল সীমান্তের ৭/৪৯ নম্বর পিলার থেকে ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বৈকারী নামক স্থানে অভিযান চালায়।
এসময় ১০টি স্বর্ণের বার ও একটি সুজুকি মোটরসাইকেলসহ সাব্বিরকে আটক করা হয়। উদ্ধার করা স্বর্ণের পরিমাণ এক কেজি ৫৭০ গ্রাম। জব্দকৃত স্বর্ণের বারগুলো সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা করা হয়েছে।
যার মূল্য ৯৪ লাখ ২১ হাজার ৭২৭ টাকা। এ ঘটনায় মামালা দায়ের করে আটক সাব্বিরকে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.