অনলাইন ডেস্ক ।।
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র সরকারের মধ্যে বিমান সেবা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ওই চুক্তি যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহর ও ঢাকার মধ্যে আকাশপথে সরাসরি যোগাযোগের জন্য বিমান চলাচল শুরুর পথ প্রশস্ত করবে।
আজ বুধবার(৩০ সেপ্টেম্বর) সচিবালয়ে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো. মোহিবুল হক ও বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল আর. মিলার নিজ নিজ পক্ষে এই চুক্তিকে স্বাক্ষর করেন।
এ সময় উপস্থিত ছিলেন বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলি ।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.