বিনোদন ডেস্ক ।।
ভারতের জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্ত হওয়ার পর হায়দ্রাবাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে ‘বাহুবলী’ খ্যাত এই অভিনেত্রীকে।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, অভিনেত্রী তার আসন্ন ওয়েব-সিরিজের শুটিংয়ের জন্য হায়দরাবাদে ছিলেন। তখন শরীরে করোনা ভাইরাসের লক্ষণ দেখা দিলে পরীক্ষা করানো হয়। আর এরপরেই কোভিট-১৯ পজেটিভ আসে তার।
করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পরেই হায়দরাবাদের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন তামান্না। আর প্রিয় অভিনেত্রীর এমন খবর প্রকাশ্যে আসার পরেই ভক্তরাসহ সবাই তার জন্য প্রার্থনা করতে শুরু করেছে।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.