মো: সুমন মৃধা দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি॥
সিলেটের এমসি কলেজ ও নোয়াখালীর বেগমগঞ্জসহ সারা দেশে নারী ও শিশু নির্যাতন এবং ধর্ষণের নিন্দা, প্রতিবাদ জানিয়ে পটুয়াখালীর দুমকিতে বিক্ষোভ-মানববন্ধন করেছে শিক্ষার্থীরা ও জনতা।
বুধবার (৭ অক্টোবর) সকালে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে দুমকি-বাউফল সড়কে এক শতাধিক শিক্ষার্থী ও স্থানীয় জনতা ১ঘন্টা ব্যাপী সামাজিক দূরত্ব বজায় রেখে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন পালন করে।
মানববন্ধন শেষে দুমকি উপজেলার প্রধান প্রধান সড়ক বিক্ষোভ মিছিল করে। বে-সরকারী সামাজিক সংগঠন ‘বিডিক্লিন’ পবিপ্রবি, সরকারী জনতা কলেজ, সৃজনী বিদ্যানীকেতনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মানববন্ধনে অংশ নেয়।
অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, পবিপ্রবি’র শিক্ষার্থী রেজোয়ানা হিমেল, সরকারী জনতা কলেজের কাওসার আহম্মেদ সোহান, তরিকুল ইসলাম, মহিবুল্লাহ রাসেল প্রমুখ। বক্তারা আলোচিত ঘটনা সমূহে জড়িত ধর্ষকদের অবিলম্বে গ্রেফতার ও ফাঁসি দাবি করে বলেন, এমন কঠর শাস্তি দিতে হবে যেন, তা দেখে ভবিষ্যতে আর কোথাও কেউ ধর্ষণ ও নারী শিশু নির্যাতনের মতো ঘৃণীত অপরাধ করতে সাহস না পায়।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.