বিশেষ প্রতিনিধি ।।
ফেনী শহরের হাজারী রোডে মঙ্গলবার(৬ অক্টোবর) রাতে ২০ হাজার পিস ইয়াবা সহ গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। এসময় পিকআপ চালক ও হেলপারকে গ্রেফতার করা হয়।
গোয়েন্দা পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ৮টার দিকে হাজারী রোডে গোয়েন্দা পুলিশের একটি দল চেকপোষ্ট বসিয়ে তল্লাশী চালানো হয়। পিকআপ থামানোর সংকেত দিলে না থামিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। ধাওয়া করে পিকআপটি আটক করা হয়। এসময় চালক-হেলপার যথাক্রমে আমির হোসেন (৩০) ও মো. রফিক আলম (২০) কে গ্রেফতার করা হয়।
পিকআপে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ১০টি প্যাকেটে ২শ পিস করে ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মূল্য এক কোটি টাকা ও জব্দকৃত ইয়াবার মূল্য ১৫ লাখ টাকা।
গ্রেফতার আমির হোসেন কক্সবাজার জেলার পালংখালী ইউনিয়নের তেলখোলা গ্রামের মৃত মোজাফফর আহমদের ছেলে ও রফিক একই ইউনিয়নের থাইংখালী গ্রামের আবদুল মোনাফের ছেলে।
জেলা গোয়েন্দা পুলিশের ওসি এএনএম নূরুজ্জামান জানান, এ ঘটনায় মাদক আইনে ফেনী মডেল থানায় মামলা হয়েছে।
পুলিশ সুপার খোন্দকার নূরুন্নবী আজ বুধবার সকালে প্রেস ব্রিফিংয়ে জানান, উদ্ধারকৃত ইয়াবা কোথায়-কার কাছে যাচ্ছে এ ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য আদালতে ১০ দিনের রিমান্ড আবেদন জানানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.