প্রিন্ট এর তারিখঃ জুন ২, ২০২৬, ১:৪৬ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৮, ২০২০, ৬:০২ পি.এম
বেগমগঞ্জে গৃহবধূকে বিবস্ত্র নির্যাতনের প্রতিবাদে সোনাইমুড়ীতে বিএনপির মানববন্ধন

নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতন ও ভিডিও প্রকাশের প্রতিবাদে মানববন্ধন করেছে সোনাইমুড়ী উপজেলা ও পৌরসভা বিএনপি।
বুধবার (৭ অক্টোবর) সকালে উপজেলা ও পৌরসভা বিএনপির আয়োজনে সোনাইমুড়ীর প্রধান সড়কে ঘন্টা ব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে উপজেলা বিএনপির যুগ্ন সম্পাদক মাকসুদুল আলম ফরহাদের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল হক কামাল,পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ রেজায়ে রাব্বি মাহবুব,পৌরসভা বিএনপির যুগ্ন সম্পাদক ডাক্তার জালাল আহমেদ,উপজেলা কৃষক দল সভাপতি ফখরুল ইসলাম,পৌরসভা যুবদল আহবায়ক মজিবর রহমান রতন, উপজেলা শ্রমিক দল সভাপতি প্রফেসর আবু তাহের,উপজেলা যুবদল আহবায়ক এডভোকেট সেলিম শাহি,উপজেলা যুবদল সদস্য সচিব ও পৌরসভা কাউন্সিলর জসিম উদ্দিন,পৌরসভা যুবদল সদস্য সচিব তাজুল ইসলাম চৌধুরি,উপজেলা ছাত্রদল সভাপতি মোস্তাফিজুর রহমান ভূইঁয়া, পৌরসভা ছাত্রদল সভাপতি শহিদুল্লাহ লিটন প্রমুখ।
এ সময় আরো উপস্থিত ছিলেন পৌরসভা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ৭ নং ওয়ার্ড কাউন্সিলর লোকমান হোসেন,পৌরসভা যুবদল যুগ্ন আহবায়ক সোহেল ভূঁইয়া, ,যুবদল নেতা মোস্তফা মিটন,জেলা সেচ্ছাসেবকদল যুগ্ন সম্পাদক ওমর ফারুক,উপজেলা ছাত্রদল সাধারন সম্পাদক নুর মোহাম্মদ মিলন,পৌরসভা ছাত্রদলের সাধারন সম্পাদক নাজিম উদ্দিন রনি,, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ন সম্পাদক নূর মোহাম্মদ সাদ্দাম, পৌরসভা সেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক প্রার্থী মনির হোসেন,উপজেলা ছাত্রদলের সহ সভাপতি ও পৌরসভা ছাত্রদলের আহবায়ক প্রার্থী ইমাম হোসেন রকি,পৌরসভা ছাত্রদলের যুগ্ন সম্পাদক ও আহবায়ক প্রার্থী সোহেল উদ্দিন সজিব,পৌরসভা ছাত্রদলের সাধারন সম্পাদক প্রার্থী আলী হোসেনসহ ছাত্রদল যুবদল সেচ্ছাসেবক দলের নেতাকর্মিরা।
মানববন্ধনে বক্তারা বেগমগঞ্জে গৃহবধু নির্যাতনের নিন্দা জানান এবং ঘটনায় জড়িদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেন।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.