মিজানুর রহমান,লালমনিরহাট প্রতিনিধি ।।
লালমনিরহাট পৌর পুলিশ ফাঁড়ির টি এস আই (উপপরিদর্শক)আইয়ুব আলীর(৪৮) ভাড়া বাড়ী থেকে ১৬ রাউন্ড গুলিসহ সার্ভিস রিভলবার খোয়া গিয়েছে।বিষয়টি জেলা পুলিশ কে অবগত করলে সদর থানা পুলিশ সার্ভিস রিভলবার টি উদ্ধারে কাজ করছেন।
সন্ধ্যায় উপপরিদর্শক আইয়ুব আলীর স্ত্রী,পুত্র,কলেজ পড়ুয়া কন্যা, প্রতিবেশীর ছেলে এবং বাড়িওয়ালা কে পুলিশ সদর থানায় ডেকে এনে জিজ্ঞাসা বাদ করেন।পুলিশ একাধিক টিম গঠন করে রিভলবার উদ্ধারে অভিযান চালাচ্ছেন।
ঘটনার বিবরণে জানা যায়, লালমনিরহাট পৌরসভার বালটারি এলাকায় অবসরপ্রাপ্ত কলেজ অধ্যাপক হাবিবুর রহমানের বাড়ীতে, উপ-পরিদর্শক আইয়ুব আলী স্বপরিবারে ভাড়া থাকতেন।গ্রামের বাড়ি পলাশ বাড়ী গাইবান্ধা যাবার আগে ১৬রাউন্ড গুলি সহ সার্ভিস রিভলবার ভাড়া বাড়ীতে রেখে যান।
বাড়ী চুরি যাবার কথা শুনে নিজ কর্মস্থলে মাইক্রোবাস নিয়ে ফিরে আসেন,তার স্বয়ন কক্ষে রক্ষিত স্টিল আলমারিতে রাখা দেড়ভরি স্বর্নালংকার,নগদ দুই লক্ষ টাকা,ও ১৬রাউন্ড গুলি সহ সার্ভিস রিভলবার খোয়া যায় দেখতে পান।
এলাকা বাসী ও বাড়ীর মালিক জানান গতকাল রাতে প্রতিবেশী ভাড়াটিয়া উপপরিদর্শক আইয়ুব আলীর ভাড়া বাড়ীর দরজা তালা ভাঙা দেখতে পেয়ে তারা আইয়ুব আলীকে মোবাইল ফোনে অবগত করেন।
লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ আলম বিষয়টি স্বীকার করে বলেন,বিষয়টি আমরা তদন্ত করে পরবর্তীতে অবগত করবো।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.