প্রিন্ট এর তারিখঃ জুন ১, ২০২৬, ১২:২১ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৯, ২০২০, ৬:১২ এ.এম
চট্রগ্রামের রাউজান দক্ষিণ ছাত্রলীগের সভাপতি সহ তিন ছাত্রনেতাকে অব্যাহতি

সাজ্জাদ হোসেন চৌধুরী,চট্টগ্রাম প্রতিনিধি ।।
বাংলাদেশ ছাত্রলীগ চট্টগ্রাম উত্তর জেলার রাউজান উপজেলার (দক্ষিণ ) শাখা ছাত্রলীগের সভাপতি ছৈয়দ মুহাম্মদ মুহাম্মদ মেজবাহ উদ্দিন কে অব্যাহতি দিয়ে সহ-সভাপতি মুহাম্মদ জাহিদুল আলম কে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব প্রদান করা হয়েছে।
বুধবার( ৭অক্টোবর) বাংলাদেশ ছাত্রলীগ চট্টগ্রাম উত্তর জেলা শাখার সভাপতি তানভীর হোসেন তপু ও সাধারণ সম্পাদক রেজাউল করিম স্বাক্ষরিত খবর বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সংগঠনের নীতি আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী ক্রীয়া কলাপে লিপ্ত থাকার অভিযোগ উক্ত মেজবাহ উদ্দিন ছাড়াও ছাত্রলীগ হাটাজারি উপজেলা শাখার তথ্য ও গবেষণা সম্পাদক রায়হান মাহমুদ অনি এবং ফরহাদাবাদ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি এরশাদ হোসেন কে তাদের সংগঠনের পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
এ প্রসঙ্গে জানতে চাইলে জেলা ছাত্রলীগ সভাপতি তানভীর হোসেন তপু বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশনায় বাংলাদেশ ছাত্রলীগ বেশকিছু পদক্ষেপ গ্রহণ করেছেন তারই ধারাবাহিকতায় চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগ বিভিন্ন পদক্ষেপ নিয়ে কাজ করছে তারই অংশ হিসেবে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.