অনলাইন ডেস্ক ।।
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ইতোমধ্যে এক কোটিরও বেশি আমেরিকান নাগরিক তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। আগামী ৩ নভেম্বর অনুষ্ঠেয় নির্বাচনের তিন সপ্তাহ আগে দেশটির নাগরিকদের ভোট দেয়ার ক্ষেত্রে এটি একটি নতুন রেকর্ড।
সোমবার রাতে ট্রেকিং গ্রুপ এ তথ্য জানিয়েছে। খবর এএফপি’র।
ইউএস ইলেকশনস প্রজেক্ট অব ইউনিভার্সিটি অব ফ্লোরিডা তাদের ওয়েবসাইটে জানায়, ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যের মোট ১ কোটি ২ লাখ ৯৬ হাজার ১৮০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
তারা আরো জানায়, ২০১৬ সালের নির্বাচনে এমন সময় বাকি থাকতে যে ভোট পড়েছিল ২০২০ সালের নির্বাচনে আগাম ভোট দেয়ার এ সংখ্যা অনেক গুণ বেশি। করোনাভাইরাসের কারণে কোন ব্যক্তির সরাসরি ভোট কেন্দ্রে হাজির হয়ে ভোট দেয়ার ক্ষেত্রে স্বাস্থ্যজনিত উদ্বেগ থাকায় ডাকযোগে ভোট দেয়ার সংখ্যা নাটকীয়ভাবে অনেক বেড়ে গেছে।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.