অনলাইন ডেস্ক ।।
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। ভরিতে ২ হাজার ৩৩৩ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। ফলে দেশের বাজারে ভালো মানের ২২ ক্যারেট প্রতি ভরি স্বর্ণের দাম বেড়ে হয়েছে ৭৬ হাজার ৩৪১ টাকা।
বুধবার(১৪ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। বৃহস্পতিবার(১৫ অক্টোবর) থেকে এই নতুন দর কার্যকর হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার(১৫ অক্টোবর) থেকে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ৭৬ হাজার ৩৪১ টাকা, ২১ ক্যারেট ৭৩ হাজার ১৯১ টাকা, ১৮ ক্যারেট ৬৪ হাজার ৪৪৩ টাকা ও সনাতনী প্রতি ভরি স্বর্ণের দাম ৫৪ হাজার ১২০ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে সনাতনী রুপার দাম আগের নির্ধারিত ৯৩৩ টাকাই রয়েছে। ক্যাটাগরি অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ১৫১৬ টাকা, ২১ ক্যারেটের রুপার দাম ১৪৩৫ টাকা ও ১৮ ক্যারেটের ১২২৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
এর আগে গত ২৪ সেপ্টেম্বর ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম দুই হাজার ৪৪৯ টাকা কমিয়ে ৭৪ হাজার ৮ টাকা, ২১ ক্যারেটের স্বর্ণের ভরি ৭০ হাজার ৮৫৯ টাকা, ১৮ ক্যারেটের স্বর্ণের ভরি ৬২ হাজার ১১১ টাকা ও সনাতনী স্বর্ণ প্রতি ভরির দাম ৫১ হাজার ৭৮৮ টাকা নির্ধারণ করা হয়েছিল। এই দরে বুধবার পর্যন্ত দেশের বাজারে স্বর্ণ বেচাকেনা হয়।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.