প্রিন্ট এর তারিখঃ জুন ২৮, ২০২৬, ৫:৪২ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৮, ২০২০, ৬:১৬ পি.এম
মৃত্যুদন্ড ধর্ষণ কমানোর একমাত্র সমাধান নয়

কুবি প্রতিনিধি:
'মৃত্যুদণ্ড ধর্ষণ কমানোর একমাত্র সমাধান নয়। ধর্ষণ কমাতে হলে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ করতে হবে, নারীর প্রতি দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে, জেন্ডার-ইকুয়ালিটি ও আইনের শাসন নিশ্চিত করতে হবে।' ধর্ষণের শাস্তি মৃত্যুদন্ডের বিধান রেখে অধ্যাদেশ জারি ও ধর্ষণ থামাতে এর ভূমিকা নিয়ে এক ওয়েবিনারে প্রধান আলোচকের বক্তব্যে এসব কথা বলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রভাষক সাইদা তালুকদার রাহি।
বিশ্ববিদ্যালয়টির আইন বিভাগের শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত সংগঠন ইনজিনিয়াস প্লাটফর্ম আয়োজিত 'ইনজিনিয়াস টক' শীর্ষক ওয়েবিনারটি রাত ৯টায় অনুষ্ঠিত হয়।
সাফায়িত সিফাতের সঞ্চালনায় ইনজিনিয়াস টকে আলোচক সাইদা তালুকদার রাহি ভিক্টিমকে প্রভাবশালী মহল দ্বারা হয়রানি বন্ধের প্রতি জোর প্রদান করে বলেন, অপরাধীকে যেন রাজনৈতিক সমর্থন দেয়া না হয়, ভিক্টিমের সুরক্ষা দেয়া হয় সেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। রাষ্ট্র, সমাজ ও পরিবারকে এর জন্য ভূমিকা রাখতে হবে।
প্রসঙ্গত, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থীদের নিয়ে ২০১৭ সাল থেকে আইন বিষয়ক দক্ষতা অর্জন, বিশ্লেষণ, বিতর্ক, মুটিং, পাবলিক স্পিকিংসহ নানা ধরণের কর্মকান্ড করে আসছে ইনজিনিয়াস প্লাটফর্ম।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.