অনলাইন ডেস্ক ।।
শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, মুক্তবাজার অর্থনীতিতে টিকে থাকতে হলে রাষ্ট্রায়ত্ত সকল শিল্প-কারখানাকে আধুনিকায়ন করার পাশাপাশি পণ্য-বৈচিত্র্যকরণের উদ্যোগ অবশ্যই বাস্তবায়ন করতে হবে।
নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন পাদুকার অভ্যন্তরীণ বিপুল চাহিদা মেটাতে ভৈরব শিল্পনগরী প্রকল্পের দ্রুত বাস্তবায়ন এবং সেখানে পাদুকা শিল্প উদ্যোক্তাদের চাহিদা মাফিক প্লট বরাদ্দ দিতেও বিসিক’কে নির্দেশনা প্রদান করেন।
শিল্পমন্ত্রী আজ বৃহস্পতিবার শিল্প মন্ত্রণালয়ের ২০২০-২০২১ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচীতে অন্তর্ভুক্ত প্রকল্পগুলোর বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ নির্দেশনা প্রদান করেন। শিল্প মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ পর্যালোচনা সভায় শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার বিশেষ অতিথি ছিলেন।
শিল্প সচিব কে এম আলী আজমের সভাপতিত্বে এ অনুষ্ঠানে শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তর/সংস্থার প্রধান, মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, সংশ্লিষ্ট প্রল্প পরিচালক ও নির্মাতা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
শিল্পমন্ত্রী এ সময় উল্লেখ করেন, প্রকল্প বাস্তবায়নের চলমান গতি ধরে রাখতে সংস্থা পর্যায়ের নিবিঢ় মনিটরিং আরও জোরদার করতে হবে। সরকারের ব্যয় সাশ্রয়ে বিভিন্ন কারখানায় যন্ত্রাংশ বার বার মেরামতের পরিবর্তে নতুন মেশিনারি প্রতিস্থাপন করার ওপর জোর গুরুত্ব দিয়ে বলেন,মন্ত্রী কারখানা পর্যায়ে যে কোনো ধরনের অনিয়ম ও দুর্নীতি প্রতিরোধে সকলকে সর্বদা সজাগ থাকতে হবে।
তিনি শিল্প মন্ত্রণালয়ের অধিভুক্ত কারখানাগুলোর সংশ্লিষ্ট সকলকে প্রফিট মোটিভ নিয়ে কাজ করারও আহ্বান জানান। রাষ্ট্রায়াত্ত কারখানাগুলো লাভজনক হলে এর শ্রমিক-কর্মচারিসহ সংশ্লিষ্ট সবাই সুবিধা ভোগ করবেন বলেও মন্ত্রী মন্তব্য করেন।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.