রিফাত ইসলাম,বশেমুরবিপ্রবি প্রতিনিধি ।।
গোপালগঞ্জর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিব শতবর্ষ’ উদযাপনের অংশ হিসাবে পক্ষকালব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
আজ বৃহস্প্রতিবার( ২২ অক্টোবর,২০২০) সকাল ১১.৩০টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ. কিউ. এম. মাহবুব বিশ্ববিদ্যালয় চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন সদ্য ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. মো: শাহজাহান, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর রফিকুন্নেসা আলী, আইন অনুষদের ডিন আব্দুল কুদ্দুস মিয়া, মানবিকী অনুষদের ডিন মোহাম্মদ আশিকুজ্জামান ভূঁইয়া, রেজিস্ট্রার প্রফেসর ড. মো: নূরউদ্দিন আহমেদ।
এছাড়া আরো ছিলেন প্রক্টর ড. মো: রাজিউর রহমন, পরীক্ষা নিয়ন্ত্রক এস এম গোলাম হায়দার, বিশ্ববিদ্যালয়ের প্রকৌশলী ইঞ্জি: এসএম এস্কান্দার আলী, বৃক্ষরোপণ ও ল্যান্ড স্কেপিং কমিটির সভাপতি তছলিম আহম্মেদসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
উল্লেখ্য, পক্ষকালব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচিতে ফলদ, বনজ ও সৌন্দর্যবর্ধনকারী প্রায় ৫০০টি বৃক্ষের চারা রোপণ করা হবে।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.