প্রিন্ট এর তারিখঃ জুন ২, ২০২৬, ২:৩৪ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২২, ২০২০, ৬:২৮ এ.এম
সাতক্ষীরায় অবৈধ পণ্যসামগ্রী ধ্বংস

শেখ আল মামুন,সাতক্ষীরা প্রতিনিধি ।।
সাতক্ষীরা জেলার বিজ্ঞ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এস এম মোস্তফা কামাল মহোদয় এঁর নির্দেশে গোপন তথ্যের ভিত্তিতে সুলতানপুর বড় বাজারের আজ টাস্কফোর্স এর অভিযান পরিচালিত হয়।
এসময়ে বিভিন্ন দোকানে তল্লাশি করে ভারতীয় বিড়ি, দুলালের তাল মিস্রি, আতশ বাজি, কীটনাশক ও প্রসাধনী সামগ্রী জব্দ করা হয়। আনুমানিক ৯০,৯৪০/- টাকার অবৈধ পণ্যসামগ্রী নিরাপদ স্হানে ধ্বংস করা হয়। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট, মো: জুবায়ের হোসেন।
বিজিবি, আনসার ব্যাটানিয়ন অভিযান পরিচালনায় সহায়তা করেন।
জনস্বার্থে এই ধরনের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.