প্রিন্ট এর তারিখঃ জুন ১, ২০২৬, ৩:২৩ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৮, ২০২০, ৬:৩৯ পি.এম
করোনা আক্রান্ত রোগীর সহায়তায় বাংলাদেশ বিমান বাহিনীর জরুরী পরিবহন সেবা

বিশেষ প্রতিনিধি ।।
করোনাভাইরাসে আক্রান্ত সাবেক সংসদ সদস্য ও কুড়িগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জাফর আলী কে শনিবার (০৭-১১-২০২০) দিবাগত রাতে জরুরী ভিত্তিতে বাংলাদেশ বিমান বাহিনীর একটি এমআই-১৭১এসএইচ হেলিকপ্টার যোগে রংপুর হতে ঢাকায় স্থানান্তর করা হয়।
করোনাভাইরাস মোকাবেলায় বাংলাদেশ বিমান বাহিনী সরকারের নীতিমালা অনুসরণ করে সর্বদা জরুরী সহায়তা প্রদান করে ‘In Aid to Civil Power’ এর আওতায় করোনাভাইরাস প্রতিরোধকল্পে বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদানের প্রতিশ্রুতি নিশ্চিতকল্পে বাংলাদেশ বিমান বাহিনী জরুরী বিমান পরিবহন এবং মেডিক্যাল ইভাকোয়েশন (MEDEVAC) সেবা পেশাদারিত্বের সাথে অব্যাহত রেখেছে।
এরই ধারাবাহিকতায়, বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এর প্রয়োজনীয় দিক নির্দেশনায় উক্ত মেডিক্যাল ইভাকোয়েশন (MEDEVAC) মিশন পরিচালনা করা হয়। সাবেক সংসদ সদস্য ও কুড়িগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জাফর আলী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
শারীরিক অবস্থার অবনতি হলে তাকে জরুরী ভিত্তিতে বাংলাদেশ বিমান বাহিনীর একটি এমআই-১৭১এসএইচ হেলিকপ্টার যোগে রংপুর হতে ঢাকায় স্থানান্তর করা হয়। পরবর্তীতে তাকে উন্নত চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল, ঢাকায় প্রেরণ করা হয়।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.