মিজানুর রহমান,লালমনিরহাট প্রতিনিধি ।।
লালমনিরহাট জেলা ট্রাক ও ট্যাংক লড়ি শ্রমিক ইউনিয়ন নেতার উপর বহিরাগত সন্ত্রাশীদের হামলার প্রতিবাদে, সাধারন শ্রমিকদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে,এ সময় প্রশাসন কে আইনি ব্যাবস্থা গ্রহনে ৭২ঘন্টা সময় আলটিমেটাম বেঁধে দেয়া হয় মানব বন্ধন থেকে।
রোববার ০৮নভেম্বর সকাল ১১টায় লালমনিরহাট জেলা কেন্দ্রীয় বাস টার্মিনাল সড়কে সাধারন শ্রমিকদের এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় বাস, মিনিবাস,ট্রাক, ট্যাংকলরী ও পিকাপ ভ্যানের শত শত সাধারন শ্রমিক এই মানব বন্ধনে অংশ গ্রহণ করে।
মানব বন্ধনে সদর উপজেলা জাতীয় শ্রমিক লীগের সাধারন সম্পাদক আনোয়ারুল ইসলাম দুলু বলেন,লালমনিরহাটের শ্রমিক সেক্টর কে একটি বহিরাগত চিহ্নিত সন্ত্রাশী গোষ্ঠী নিয়ন্ত্রণ করার চেষ্টা কর আসছে দীর্ঘদিন ধরে আমরা যখন ই সাধারন শ্রমিকদের দাবী নিয়ে ন্যায় সংগত কথা বলার চেষ্টা করেছি তখনই আমাদের উপর দলে অনুপ্রবেশকারী ঐ সন্ত্রাশী গোষ্ঠী হামলা, মামলা, দিয়ে আমাদের দাবিয়ে রাখার চেষ্টা করেছে।এই সন্ত্রাশী গোষ্ঠীর গডফাদার শ্রমিক সেক্টরের কেউ না হয়েও পেশী শক্তি ব্যাবহার করে মেয়াদ উত্তীর্ণ শ্রমিক ইউনিয়নের কমিটি দিয়ে পরিবহন সেক্টরে চাঁদাবাজির পাঁয়তারা করে আসছে।
আমরা সাধারন শ্রমিক এতে বাঁধা দেওয়ায় আমাদের কে দীর্ঘদিন ধরে ঐ সন্ত্রাশীদের গডফাদার হুমকি ধামকি দিয়ে আসছে,আমরা প্রশাসন কে বারবার বলার পরেও তারা কার্যত কোন ব্যাবস্থা নেয়নি।জেলা ট্রাক ও ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক আবুল কালাম ও সহ- সভাপতি আঃ মালেক রতন এর উপর চিহ্নিত সন্ত্রাশী গোষ্ঠীটি গত ২রা নভেম্বর রাতে হামলা করার প্রতিবাদে আমরা সড়ক অবরোধ করি,তখন পুলিশ প্রশাসন আমাদের প্রতিশ্রুতি দিয়েছিল আইনি ব্যাবস্থা গ্রহনের,কিন্তু আমরা লক্ষ্য করছি অদৃশ্য কারনে পুলিশ নীরব ভূমিকা পালন করছে,আমরা আজকের মানব বন্ধন থেকে বলতে চাই আগামী ৭২ ঘন্টার মধ্যে আইনগত ব্যাবস্থা গ্রহনে প্রশাসন ব্যর্থ হলে আমরা বৃহত্তর কর্মসূচী দিতে বাধ্য হব,এই জেলার পরিবহনের চাকা বন্ধ হলে এর দ্বায় প্রশাসন কে নিতে হবে।
এ সময় মানব বন্ধনে অন্যান্য শ্রমিক নেতাদের মধ্যে বক্তব্য রাখেন, লালমনিরহাট বাস মিনিবাস শ্রমিক নেতা রবিন হোসেন বাপ্পী,বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাবেক সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন লাভলু,ট্রাক ও ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের সহ সভাপতি আঃ মালেক রতন,ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.