অনলাইন ডেস্ক ।।
অবৈধ অস্ত্র ও মাদকসহ স্বর্ণ ব্যবসায়ী মনিরুল ইসলাম ওরফে গোল্ডেন মনিরকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শুক্রবার(২০ নভেম্বর) রাত ১০টা থেকে শনিবার (২১ নভেম্বর)সকাল পর্যন্ত রাজধানীর মেরুল বাড্ডায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।সকালে র্যাব সদর দপ্তর থেকে পাঠানো এক বার্তায় গোল্ডেন মনিরকে গ্রেফতারের বিষয়টি জানানো হয়।
অভিযানে তার বাসা থেকে মাদক,৬শ’ ভরি (আট কেজি) স্বর্ণ, ১০টি দেশের মুদ্রা, এক কোটি নয় লাখ টাকা, বিদেশি পিস্তল ও কয়েক রাউন্ড গুলি উদ্ধার করেছেন র্যাব সদস্যরা। এছাড়াও তার বাসা থেকে তিনটি বিলাশবহুল গাড়িও জব্দ করা হয়েছে।
অভিযান শেষে শনিবার বেলা সাড়ে ১১টার দিকে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ ব্রিফিংয়ে এসব তথ্য জানান।
র্যাব জানিয়েছে, অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে গোল্ডেন মনিরের বাড়িতে এই অভিযান চালানো হয়। ছয়তলা ভবনের প্রতিটি ফ্লোরেই তল্লাশি চালানো হয়।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.