প্রিন্ট এর তারিখঃ জুন ১, ২০২৬, ৫:২৭ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২১, ২০২০, ৩:৪১ পি.এম
সেবা ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত ফ্রি ব্লাড ক্যাম্পিং কার্যক্রম অনুষ্ঠিত

শাকিল মাহমুদ,কমলনগর(লক্ষ্মীপুর) প্রতিনিধি ।।
লক্ষীপুরের কমলনগরে চর লরেন্স বাজার সেবা ফাউন্ডেশন নামে একটি সেচ্ছাসেবি সংগঠনের উদ্যেগে (২০ নভেম্বর) শুক্রবার বিকেলে চর লরেন্স উচ্চ বিদ্যালয় মাঠে ফ্রি ব্লাড ক্যাম্পিং এর কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
সেবা ফাউন্ডেশনের সভাপতি অাবদুল করিমের সভাপতিত্বে সিনিয়র সহ সভাপতি তৈয়বুর রহমানের সঞ্চলনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আহসান উল্লাহ হিরন,চেয়ারম্যান,৩নং চর লরেন্স ইউনিয় পরিষদ ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডা. প্রিন্স দাস( মেডিকেল অফিসার,কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ),মাহবুবুল ইসলাম দোলন (সাধারণ সম্পাদক,কমলনগর উপজেলা ক্রীড়া সংঘ),মাকসুদুর রহমান বাবু, আনোয়ার হোসেন।
আরো উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক -সাইফুল ইসলাম টিপু, সাংগঠনিক সম্পাদক -জাহেদুল ইসলাম, শ্রম বিষয়ক সম্পাদক -জুয়েল রানা, শ্রম বিষয়ক সম্পাদক -হাছান মাহমুদ , ক্রীড়া সম্পাদক -জাহিদ হাসান সুমন,অর্থ সম্পাদক -আজগর হোসেন, সমাজকল্যাণ বিষয়ক উপ-সম্পাদক নাজমুল ইসলাম সায়েম সহ প্রমূখ।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.