অনলাইন ডেস্ক ।।
দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও এর কাছাকাছি অবস্থানরত লঘুচাপটি ঘূর্ণিঝড় ‘নিভার’ এ পরিণত হয়েছে। এটি উত্তর পশ্চিমে সরে ঘণীভূত হয়ে এগিয়ে আসতে পারে।
আবহাওয়া অফিস জানায়, অবস্থানরত লঘুচাপটি ঘণীভূত হয়ে প্রথমে নিম্ন পরে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এটি আরো ঘণীভূত হয়ে আজ সকাল ৬টায় ঘূর্ণিঝড় ‘নিভার’ এ পরিণত হয়েছে।
আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, উত্তরাঞ্চলের তেতুঁলিয়ায় ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা চট্টগ্রামে ৩০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
পূর্বাভাসে বলা হয়, দেশের দক্ষিণাঞ্চলে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। এছাড়া দেশের অন্যস্থানে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
এদিকে, সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষ রাত থেকে ভোর পর্যন্ত কোথাও কোথাও হালকা থেকে মাঝারী ধরনের কুয়াশা পড়তে পারে। পরবর্তী তিন দিনে আবহাওয়ার উল্লেখযোগ্য পরিবর্তন হবে না।
অন্যদিকে, সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। বাসস
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.