মিজানুর রহমান,লালমনিরহাট প্রতিনিধি ।।
লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর বাজারে আগুন লেগে ১৩টি দোকান পুড়ে ছাই হয়েছে,খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌছে,এক ঘন্টার চেষ্টায় আগুন কিছুটা নিয়ন্ত্রণে আনে,ততক্ষণে কোটি টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
সোমবার ২৩নভেম্বর ফায়ার সার্ভিস সুত্রে জানা যায় ভোর সারে পাঁচটার দিকে মহেন্দ্রনগর বাজার হক মার্কেটে আগুন লাগার খবর পায় তারা, পাঁচ মিনিটের ব্যবধানে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে পৌছায়,এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুন নিয়ন্ত্রণে আসলেও ততক্ষণে হক মার্কেটের ১৩টি দোকানের সকল মালামাল পুড়ে ছাই হয়ে যায়। দোকান পুড়ে যাওয়ায় একমাত্র সম্বল হারিয়ে ক্ষতিগ্রস্থ দোকানদার আহাজারি করছেন তারা এখন কিভাবে সংসার চালাবেন।
ফায়ার সার্ভিসের উপ-পরিচালক জানান সেখানে থাকা ডিস কন্ট্রোল রুম হতে সর্ট সার্কিট হয়ে আগুন লাগতে পারে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে,তদন্ত করে বিস্তারিত জানা যাবে।
আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থল লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফর আহমেদ,সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান সুজন,সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা উত্তম রায়, সাবেক ছাত্র নেতা এরশাদ হোসেন জাহাঙ্গীর,মহেন্দ্রনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তাহামিদুল ইসলাম বিপ্লব ঘটনাস্থল এসে পরিদর্শন করেন।
এ সময় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান সুজন বলেন, ক্ষতিগ্রস্থ ব্যাবসায়ী দের তালিকা তৈরী করে আমরা জেলা প্রশাসক বরাবরে পাঠাবো, সরকারি ভাবে তাদের যথাযথ সহযোগীতা করার জন্য।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.