প্রিন্ট এর তারিখঃ জুন ১০, ২০২৬, ৮:১৭ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৮, ২০২০, ৬:০৯ পি.এম
গোপালগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ৪

শেখ আল মামুন,সাতক্ষীরা প্রতিনিধি ।।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে ঘটনাস্থলেই চারজন নিহত এবং অপর ১৯ যাত্রী আহত হয়েছে। আহত ১৩ জনকে গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার(২৮ নভেম্বর) গোপালগঞ্জ-পিরোজপুর মহাসড়কের টুঙ্গিপাড়া উপজেলার মালেকের বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
টুঙ্গিপাড়া থানার ওসি এ.এফ.এম নাছিম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানিয়েছে, পিরোজপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী দোলা পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থলে একটি ইঞ্জিনচালিত ভ্যানগাড়িকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন বাসযাত্রী ও ভ্যানচালক নিহত হয় এবং ১৯ জন আহত হয়। নিহতদের মধ্যে ভ্যানচালক আকাম উদ্দিন ছাড়া বাকি তিনজনের পরিচয় এখনো পর্যন্ত পাওয়া যায়নি।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.