
মোঃমাসুদ পারভেজ, বাগেরহাট জেলা প্রতিনিধিঃ
সুন্দরবন সংলগ্ন চাঁদপাই রেঞ্জের আমরবুনিয়া চরের খাল এলাকা থেকে ৮ হাত অজগর সাপ উদ্ধার করেছে ওয়াল্ডটিম।
শনিবার (২৮নভেম্বর) বিকাল ৪ টায় স্থানীয় মোংলার জিউধারা এলাকার আমুরবুনিয়া চরের খাল পাড়ে স্থানীয়রা সাপ টিকে দেখতে পায়।পরে ওয়াইল্ড টিম,ভিটিআরটি ও স্থানীয়রা এসে সাপ টিকে উদ্ধার করেন। সাপ টিকে উদ্ধার করে বনবিভাগের কাছে হস্তান্তর করেন ওয়াল্ডটিম। পরে ওয়াল্ডটিম বনবিভাগ ও ভিটিআরটিরা মিলে সুন্দরবনে অবমুক্ত করেন।
এই সময় ওয়াল্ডটিমের পক্ষ থেকে উদ্ধার কাজে উপস্থিত ছিলেন,মোঃ মিজানুর রহমান ও মোঃ সোহেল হাওলাদার, বনবিভাগের প্রতিনিধি, ভিটিআরটি ও স্থানীয় লোকজন।
এই বিষয় ওয়াল্ডটিমের প্রতিনিধি মোঃ মিজানুর রহমান বলেন, ওয়াল্ডটিম ২০০৭ সাল থেকে সুন্দরবন ও সুন্দরবনের বন্যপ্রাণী সংরক্ষণে কাজ করে আসছে তারই ধারাবাহিকতায় আজও লোকালয় থেকে একটি অজগর সাপ উদ্ধার করেছি। ওয়াল্ডটিমের সুন্দরবন ও সুন্দরবনের বন্যপ্রাণী সংরক্ষণ ও উদ্ধার কাজ অব্যহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.