
মোঃমাসুদ পারভেজ, বাগেরহাট জেলা প্রতিনিধিঃ
বাগেরহাটের মোংলায় এক তরুনীকে শ্লীলতাহানীর অভিযোগে আটক যুবককে তিন মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
আটককৃতকে শনিবার(৫ডিসেম্বর) সকালে বাগেরহাট জেলহাজতে প্রেরণ করা হবে।
মোংলা থানার অফিসার ইনচার্জ মো: ইকবাল বাহার চৌধুরী জানান, দক্ষিণ দিগরাজ বালুর মাঠ এলাকার এক তরুনীকে শ্লীলতাহানীর অভিযোগে পুলিশ শুক্রবার(৪ডিসেম্ব) বিকেলে অভিযুক্ত যুবক মনিরুজ্জামান বাদলকে (২৮) ওই এলাকা থেকে আটক করে পুলিশ। এরপর তাকে থানায় আনার পর সন্ধ্যায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নিবার্হী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নয়ন কুমার রাজবংশী।
দন্ডপ্রাপ্ত বাদল দক্ষিণ দিগরাজ বালুর মাঠের সেলিম মাতুব্বরের ছেলে।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.