
মোঃমাসুদ পারভেজ, বাগেরহাট জেলা প্রতিনিধিঃ
কুষ্টিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে বাগেরহাটের মোংলা উপজেলা ও পৌর আওয়ামীলীগের আয়োজনে শনিবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সন্ধ্যা সাড়ে ৬ টায় দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে চৌধুরী মোড়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন পৌর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমান, সাধারন সম্পাদক আলহাজ্ব শেখ কামরুজ্জামান জসিম, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ ইব্রাহিম হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন, পৌর যুবলীগের সভাপতি এস,এম কবির হোসেন, শেখ আল মামুন, আওয়ামীলীগ নেতা সাখাওয়াত হোসেন মিলন, উৎপল মন্ডল, শ্রমিকলীগ নেতা নুর উদ্দিন আল মাসুদসহ আওয়ামীলীগ, যুবলীগ, সেচ্ছাসেবকলীগ, শ্রমিকলীগ ও ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, দেশকে অস্থিতিশীল করতে আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে বিএনপি জামায়াতসহ পাকিস্তানী দোসররা। জাতির জনকের প্রতি কোন প্রকার অসম্মান করা হলে কাউকেই ছাড় দেয়া হবেনা বলে হুঁশিয়ার করেছেন স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.