প্রিন্ট এর তারিখঃ জুন ২, ২০২৬, ৯:৫১ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১১, ২০২০, ৬:৩৬ এ.এম
কুবিতে নীল দলের দুই প্যানেলের ইশতেহার ঘোষণা
![]()
কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ।।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আসন্ন শিক্ষক সমিতির নির্বাচনকে ঘিরে দ্বিধাবিভক্ত হওয়া নীল দলের দুই প্যানেল হতেই নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের শিক্ষক লাউঞ্জে আলাদা আলাদা বৈঠকে দুই প্যানেলের পক্ষে ইশতেহার ঘোষণা করা হয়।
কুমিল্লা বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু পরিষদের কার্যনির্বাহী কমিটি মনোনীত রবি-নাসির প্যানেল হতে ১৭ টি বাস্তবায়িত প্রতিশ্রুতি ও ৩১ টি ইশতেহার ঘোষণা করা হয়। অন্যদিকে বঙ্গবন্ধু পরিষদ থেকে বেরিয়ে এসে নতুন বঙ্গবন্ধু পরিষদ গঠনের ঘোষণা দেওয়া অংশ মনোনীত শামীম-কামাল পরিষদ হতে ১৮ টি বাস্তবায়িত প্রতিশ্রুতি ও ২৮ টি ইশতেহার ঘোষণা করা হয়।
সকাল থেকে উভয় পক্ষ শিক্ষক লাউঞ্জে অবস্থান নেয়৷ সেখানে তারা আলাদা আলাদা বৈঠক করে নির্বাচনী কলাকৌশল নির্ধারণ করেন।
উল্লেখ্য, আগামী ১৩ ডিসেম্বর কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে৷ তবে এ নির্বাচনে শিক্ষক সমিতির বিভক্ত দুই পক্ষ আলাদা আলাদা নির্বাচন কমিশন গঠন করে আলাদা আলাদা নির্বাচনের ঘোষণা দিয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.