
মোঃমাসুদ পারভেজ, বাগেরহাট জেলা প্রতিনিধিঃ
কুষ্টিয়ায় রাতের আধারে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুর ও অবমাননার প্রতিবাদে মোংলায় প্রতিবাদ সভা করেছে উপজেলার সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও পুলিশ প্রশাসন। সম্প্রতি কুষ্টিয়ায় স্বাধীনতার মহান স্থপতি শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুর এবং দেশকে অস্হিতিশীল করার প্রতিবাদে এ সভা করা হয়েছে।
শনিবার (১২ ডিসেম্বর) সকাল ১১ টায় উপজেলা কার্যালয়ে সামনে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার।
এসময় বক্তারা, দুস্কৃতিকারীরা বঙ্গবন্ধু ভাস্কর্য ভাংচুরের মাধ্যমে দেশের সংবিধানের লংঘন করেছে এবং দেশের রাজনৈতিক অস্থিতিশীল করার পায়তারা করছে। অবিলম্বে এদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি দিতে হবে।
প্রতিবাদ সভায় সহকারী কমিশনার ভুমি নয়ন কুমার রাজ বংশী, থানার অফিসার ইনচার্জ ইকবাল বাহার চৌধুরী, মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার শেখ আঃ রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আনোয়ারুল কুদ্দুস, ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার আবু হুরায়রা সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.