প্রিন্ট এর তারিখঃ জুন ৩, ২০২৬, ২:০১ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৪, ২০২০, ৮:১১ পি.এম
আদমদিঘীতে শহিদ বুদ্ধিজীবী দিবস পালন

আহসান হাবিব শিমুল,আদমদীঘি প্রতিনিধি) ।।
আদমদীঘি ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে আলোচনা সভার আয়োজন করা হয় । সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম।
আলোচনা সভায় বক্তব্য রাখেন - মোঃ আবু রেজা খান , আদমদীঘি উপজেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক মোঃ মোকলেছার রহমান , সাবেক ছাত্রলীগ সভাপতি মোঃ সুমিনুল হক ( সুমন) , ছাত্রলীগ নেতা আরিফিন খান তনু ।
আলোচনা সভায় বক্তরা বঙ্গবন্ধু , শহিদ বুদ্ধিজীবী সহ সকল শহিদের বিচারের জোড় দাবি জানান । আলোচনা সভা শেষে সকল শহিদর আত্মার মাগফেরাত কামনা করে ১ মিনিট নিরবতা পালন করা হয়।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.