হিলি প্রতিনিধি:
দিনাজপুরের হাকিমপুরকে আগামী ৬ মাসের মধ্যে বাল্য বিবাহ মুক্ত উপজেলা ঘোষনা করা হবে সে জন্য সকলকে একসাথে কাজ করার আহবান জানান,উপজেলা নিবার্হী অফিসার মোহাম্মদ নুর-এ আলম।
সোমবার(১৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা আইন শৃংখলা ও নারী নির্যাতন বাল্য বিবাহ প্রতিরোধ কমিটির মাসিক সভায় উপজেলা নিবার্হী অফিসার উপরোাক্ত কথাগুলো বলেন।
দিনাজপুরের হাকিমপুরে বাল্য বিবাহ শুন্যের কোঠায় আগামী ৬ মাসের মধ্যে হাকিমপুর উপজেলাকে বাল্য বিবাহ মুক্ত উপজেলা ঘোষনা করা হবে সে জন্য সকলকে এক সাথে বাল্য বিবাহ প্রতিরোধে কাজ করার আহবান জানিয়েছেন তিনি।
এ সময় উপজেলা ভাইস চেয়ারম্যান শাহীনুর রেজা শাহিন, মহিলা ভাইস চেয়ারম্যান পারুল নাহার,থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোস্তাফিজুর রহমান, ইউপি চেয়ারম্যান মোখলেছুর রহমান, মহিলা বিষয়ক কমকর্তা রিতা লস্কর, প্রেস ক্লাবের সভাপতি গোলাম মোস্তাফিজার রহমান মিলন,বিবাহ রেজিষ্টার, সরকারী বিভিন্ন অফিসের কর্মকর্তা, কাজীসহ অনেকে উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.