প্রিন্ট এর তারিখঃ জুন ৩, ২০২৬, ৩:০০ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৫, ২০২০, ৬:২৯ এ.এম
আসন্ন চর লরেন্স বাজার কমিটির নির্বাচনে দপ্তর সম্পাদক প্রার্থী রফিকুল ইসলাম বিপ্লব

শাকিল মাহমুদ,কমলনগর( লক্ষীপুর) প্রতিনিধি ।।
লক্ষীপুরের কমলনগরে চর লরেন্স বাজার পরিচালনা কমিটির নির্বাচনে লরেন্স বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও তরুন সমাজ সেবক,পাটোয়ারি বংশের কর্নধার জনাব রফিকুল ইসলাম বিপ্লব দপ্তর সম্পাদক পদে ইতিমধ্য মনোনয়ন ফরম জমা দিয়েছেন।প্রচার প্রচারনায় ব্যস্ত সময় পার করছেন।
আগামি ২৬ ডিসেম্বর চর লরেন্স বাজার বাজার পরিচালনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।১৮ তারিখে নির্বাচনের প্রতিক বরাদ্দ দিবে বলে জানা গেছে।এ নির্বাচনে ১৩টি পদে মোট ৩৪ জন মনোনয়ন ফরম জমা দিয়েছেন।
দীর্ঘদিন পরে এ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।ভোটারদের মাঝে নির্বাচনের আমেজ দেখা দিয়েছে।
দপ্তর সম্পাদক প্রার্থী রফিকুল ইসলাম বিপ্লব বাজারের সকল ব্যবসায়ী ও ঘর মালিকদের দোয়া ও সমর্থন চাইছেন।বাজারে সকল কাজে সবাইর পাশে থাকবেন বলে আশ্বাস দিয়েছেন।সবাইর সহযোগিতা তিনি কামনা করেছেন।তিনি দীর্ঘদিন বাজারে সততা ও নিষ্ঠার সাথে ব্যবসা করে আসছেন। সকল ব্যবসায়ীদের সুখে দুখে পাশে থাকবেন বলে আসস্ত করেন।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.